বোনাসের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ঢাকার সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা। মানববন্ধন থেকে তাঁরা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন। বেলা ১১টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন করা হয়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাদিসুর রহমান বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের তহবিল থেকে তাঁদের উৎসব বোনাস দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাঁদের বেতনও কমিয়ে দেওয়া হয়েছে।