প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামে বোমা বানাতে গিয়ে আমিরুল ইসলাম (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে৷ ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে আমিরুল ইসলাম নিজ বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘরের দরজার চাল উড়ে যায়৷ শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসেন এবং তাঁরা আমিরুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। পরে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে পুলিশ৷ নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ