বোমা হামলার নিন্দা ইউরোপীয় ইউনিয়নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ রোববার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদনের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এ ছাড়া বোমা হামলার ঘটনায় হতাহত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় ইইউ।

এ ধরনের নজিরবিহীন সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার সর্বোচ্চ ঐক্যের পরিচয় দেবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচার করবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।