বোমা হামলার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সচিব বিজয় কুমার সাহার বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এবং তাঁর প্রতি সহমর্মিতা জানাতে সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে এ সভা  হয়। এতে বক্তব্য দেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার, বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃত লাল সাহা, রায়গঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার প্রমুখ। গত ২৭ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা ওই শিক্ষকের বাড়িতে বোমা হামলা করে।