বোমায় আহত হওয়ার ৫০ দিন পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বোমা হামলায় আহত নয়ন মাদবরকান্দি এলাকার এসকেন্দার মালী (৬৫) গতকাল সোমবার মারা গেছেন। গত ৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা বাড়িতে বোমা হামলা চালালে তিনি আহত হন। এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত এসকেন্দার মালীর ছেলে সুমন মালী বলেন, ‘এ ঘটনায় মামলা করার জন্য লিখিত অভিযোগ নিয়ে নড়িয়া থানায় জানাই। সেখানে মামলা নেওয়া হবে না বলে জানানো হয়। প্রভাবশালী ব্যক্তিদের চাপে বাবার হত্যার বিচার চাইতে পারলাম না। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে হয়েছে।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, ‘বোমা হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন, এমন তথ্য পেয়েছিলাম। কিন্তু থানায় কেউ অভিযোগ দেননি, তাই আইনগত ব্যবস্থা নিতে পারিনি। মারা যাওয়ার পর ওই ব্যক্তির পরিবারের সদস্যরা এসেছিলেন। তাঁরা মামলা করতে চান না।’