বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এবার বোরো আবাদ কমেছে৷ বোরো চাষে সেচের খরচ বেশি এবং শীতজনিত রোগে বীজতলার সংকট হওয়ায় কৃষকেরা এখন ধান চাষ ছেড়ে ভুট্টা আবাদের দিকে ঝুঁকেছেন৷
উপজেলার ঝাকুয়াটারি গ্রামের কৃষক আব্বাস আলী জানান, এ বছর এক একর জমিতে বোরো চাষের জন্য তিনি ১০ শতাংশ জমিতে বীজতলা তৈির করেছেন৷ কিন্তু ঘন কুয়াশা আর তীব্র শীতের প্রকোপে ইতিমধ্যে বীজতলার বেশির ভাগ চারা নষ্ট হয়ে গেছে৷ এ কারণে খাওয়ার জন্য কিছু জমিতে বোরো লাগাবেন৷ আর বাকি সব জমিতে ভুট্টা চাষ করবেন৷ কেননা ভুট্টাতে সেচ খরচ কম লাগে৷ দামও ভালো৷ একই ধরনের কথা জানান উপজেলার পানবাড়ি গ্রামের কৃষক আবদুল কুদ্দুছসহ কয়েকজন৷
কুচলিবাড়ি গ্রামের কৃষক গোলাম রব্বানী জানান, তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান করার জন্য বীজতলা তৈির করেছেন৷ কিন্তু ধানের সেচ খরচ বেশি লাগে৷ তাই আর ওই জমিতে ধান আবাদ করবেন না৷ সাত বিঘা জমিতে ভুট্টা লাগাবেন৷ বাকি জমিতে ধানসহ অন্য ফসল করবেন৷ বোরো আবাদ করার আর আগ্রহ নেই৷ গত মঙ্গলবার উপজেলার পানবাড়ি, কুচলিবাড়ি, জোংলা ইউিনয়নের ছয়টি বিল ঘুরে দেখা গেছে, বেশির ভাগ খেতে ভুট্টার গাছ এক-দেড় ফুট বড় হয়ে গেছে৷ আগাম যেসব জমিতে ভুট্টা বপন করা হয়েছে, সেগুলোর ফলন দু-এক সপ্তাহের মধ্যে তোলার উপযুক্ত হয়েছে৷ প্রায় এক-চতুর্থাংশ জমি বোরো চাষের জন্য খালি রাখা রয়েছে৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম উপজেলা কার্যালয় জানায়, পাটগ্রাম উপজেলায় এবার ছয় হাজার ১৮ হেক্টর জমিতে বোরো ধান এবং নয় হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ গত বছর সাত হাজার ১৮ হেক্টর জমিতে বোরো ধান ও অাট হাজার ৫৯ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়৷ উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, বোরো চাষের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা আরও কমে যাবে৷ অন্যদিকে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে৷ কারণ, ধান চাষে সেচ খরচ বেশি৷ অপর দিকে ভুট্টার বাজারদর ভালো থাকায় কৃষকেরা বোরো বীজতলা তৈির করলেও ভুট্টা চাষের দিকে তাঁদের আগ্রহ বেিশ দেখা যাচ্ছে৷
উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর জামান বলেন, ধান চাষে সেচসহ অতিরিক্ত খরচ হয়৷ তা ছাড়া এবার ভুট্টার বাজারদর ভালো থাকায় কৃষকেরা ভুট্টা চাষের দিকে বেিশ আগ্রহ দেখাচ্ছেন৷ আবহাওয়ার কারণে বোরো বীজতলা তৈিরতে খরচও বেড়েছে৷ এ কারণে কৃষকেরা বীজতলার পেছনে বেিশ খরচ করতে আগ্রহী নন৷বীজতলার ক্ষতি হতে পারে, এ জন্য তাঁরা কৃষকদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন৷