বোরো ধান মাড়াই প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় খামারযান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস উপলক্ষে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন দিয়ে বোরো ধান কাটা ও মাড়াইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক চণ্ডী দাস কুণ্ডু। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদসহ এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।