বোর্ডে তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে৷ এ বিদ্যালয় থেকে ২০৮ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে৷ তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর জিলা স্কুল৷