বোলতার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বোলতার আক্রমণে পাঁচ পথচারী আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার সবুজনগর গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: উপজেলার সবুজনগর গ্রামের ফজলুল হক ফরাজী, কবির খলিফা, লিটন গাজী ও ঘোষের টিকিকাটা গ্রামের মনসুর আলী ও কবির হোসেন। সবুজনগর গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ির সামনের সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে আহত ব্যক্তিরা যাচ্ছিলেন। এ সময় বোলতা তাঁদের আক্রমণ করে। গুরুতর আহত কবির খলিফাকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।