বোয়ালখালী-কালুরঘাট অংশে নতুন সেতু নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বোয়ালখালী-কালুরঘাট অংশে সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ’। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদের মাধ্যমে স্মারকলিপিটি দেওয়া হয়।
সরকারি সফরে মুখ্য সচিব আবুল কালাম আজাদ গতকাল শনিবার চট্টগ্রামে আসেন। দুপুরে সার্কিট হাউসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন সেতু বাস্তবায়ন পরিষদের নেতারা। তিনি স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন। স্মারকলিপিতে বলা হয়, কালুরঘাট সেতুর অবস্থা নাজুক। নতুন সেতু নির্মাণ করা হলে চট্টগ্রাম শহরের ওপর চাপ কমবে। দক্ষিণ চট্টগ্রামে শিল্পের আরও বিকাশ হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিন, মুস্তফা নঈম, এম এ মান্নান, শ্যামল পালিত প্রমুখ।