বোয়ালখালী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সংগঠন—বোয়ালখালী সমিতি, ঢাকার ২০১৭-১৯ সালের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে কে এম ফেরদৌসকে সভাপতি ও মো. লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সৈয়দ জাকির হোসাইন, আসিফ শিকদার ও সৈয়দ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আনসারী, কোষাধ্যক্ষ অসীম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ মো. চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি