বোয়ালখালীতে আগুনে পুড়েছে তিন দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর পেতন শাহ মাজার গেট এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে পেতন শাহ মাজার গেট এলাকায় একটি দোকানে আগুন লাগে। পরে তা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। কালুরঘাট ও বায়েজিদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আবুল মনসুর নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।