বোয়ালখালীতে কাঠের সেতু ভেঙে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়া দুর্ভোগে পড়েছে দুই ইউনিয়নের হাজারো বাসিন্দা।
উপজেলার পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য এই সেতু ব্যবহৃত হয়ে আসছে।
পশ্চিম গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. কামাল উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা সেতু পার হওয়ার সময় হঠাৎ তা ভেঙে পড়ে। এতে ২০ জন আহত হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে। দীর্ঘদিনধরে সেতুটির জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে বলে জাননতিনি।
শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, কাঠের সেতুটি এক পাশে ভেঙে পড়ার কথা তিনি শুনেছেন। সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।