বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম-দোহাজারী রেলপথের পূর্ব গোমদণ্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিটু মল্লিক (৩৮) বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার কৃষ্ণ মল্লিকের ছেলে।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. জহির আলী বলেন, দোহাজারী থেকে চট্টগ্রাম নগরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই টিটু মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।