বোয়ালখালীতে ডাকাত দলের নারী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন থেকে ডাকাত দলের সদস্য রহিমা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। রহিমা খাতুন ডাকাতির মালামাল সংরক্ষণে সহায়তা করত বলে পুলিশ জানিয়েছে। তার স্বামী জাকিরের বিরুদ্ধেও ডাকাতির মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল ইসলাম প্রথম আলোকে জানান, ডাকাত দলের আরেক সদস্য হানিফের স্ত্রী ফেরদৌসী বেগমকে আট মাস আগে পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন ফেরদৌসী জবানবন্দিতে ডাকাত দলের অন্য সদস্যদের
নাম বলেছিল। সেখানে জাকির ডাকাত ও তার স্ত্রী রহিমা খাতুনের নামও ছিল। তখন থেকে পুলিশ তাদের খুঁজছে।