বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম শাকপুরা এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ সাকিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার পশ্চিম শাকপুরা জামশেদ মুন্সীর বাড়ির আজিজুল হকের ছেলে।
সাকিবের চাচা মোহাম্মদ শাকিল বলেন, সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।