বেড়া উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ধানাইড় খেয়াঘাটে মধুমতী নদীতে দেওয়া আড়াআড়ি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পালের নেতৃত্বে এটি উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা হ্যাপী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বেড়া দেওয়ার সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে আটক করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন কিরণ বিশ্বাস ও পরেশ মল্লিক। উচ্ছেদের সময় প্রায় এক হাজার মিটার জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।