বেড়া উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদীর বেশ কয়েকটি অংশে মাছ ধরার জন্য অবৈধভাবে স্থাপিত ২০টি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। গত বুধবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই নদীর শাহাতলী থেকে নায়েরগাঁও পর্যন্ত আট কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয় যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শহিদুল ইসলামের নির্দেশে ওই অভিযান পরিচালনা করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার।