বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র আবদুল বাতেন ও বিএনপি থেকে আবদুল মান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের জেলা কমিটির কার্যকরী সদস্য আ হ ম ফজলুর রহমান এবং আবদুল আউয়াল নামের আরেকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত বছরের ৬ জুলাই বেড়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তবে তাতে বেড়া পৌরসভার সম্প্রসারিত অংশকে বাইরে রাখায় উচ্চ আদালতে রিট হয়। আগামী ২ আগস্ট আদালত নির্বাচনের ওপরে ছয় মাসের স্থগিতাদেশ দেন।