বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিসেবা কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত রোববার থেকে জরুরি প্রসূতি সেবা (ইওসি) কার্যক্রম শুরু হয়েছে। অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) ও গাইনি বিশেষজ্ঞ ধার করে এনে একজন প্রসূতিকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি এখানে অত্যাধুনিক অস্ত্রোপচারের কক্ষ নির্মাণ করার পাশাপাশি জরুরি প্রসূতি সেবা কার্যক্রমের যাবতীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়। কিন্তু অ্যানেসথেসিস্ট ও অস্ত্রোপচারে দক্ষ গাইনি চিকি ৎ সক নেই। এ কারণে এখানে ইওসি কার্যক্রম শুরু করা যাচ্ছিল না। রোববার এক প্রসূতির প্রসব বেদনা উঠলে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিস্ট মোজাফ্ফর হোসেন ও গাইনি বিশেষজ্ঞ শামীমাকে ডেকে আনা হয়। তাঁরা অস্ত্রোপচার করলে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন।