বেড়াতে এসে ট্রেনে কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের বাড়িতে বেড়াতে এসে গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গাজীপুর শহরের জয়দেবপুর রেল জংশনে গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই নারীর নাম আয়েশা বেগম (৬০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার আহমদপুর এলাকার মৃত রহমান আলীর স্ত্রী।
রেলওয়ে পুলিশ জানায়, টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি বাড়িতে আয়েশার ছেলে দুলাল মিয়া ভাড়া থাকেন। মঙ্গলবার সেই বাড়িতে বেড়াতে আসেন আয়েশা। গতকাল সকালে ময়মনসিংহে ফেরার জন্য জয়দেবপুর রেলস্টেশনে যান তিনি।