বেড়ায় অধিকাংশ বেসরকারি শিক্ষক বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার বেশির ভাগ শিক্ষক-কর্মচারী জুলাই মাসের সরকারি বেতনের অংশ পাননি। ব্যাংকে বেতনের টাকা এলেও উত্তোলনের আদেশ-সংক্রান্ত কাগজপত্র দেরিতে আসায় হাতে গোনা কয়েকজন শিক্ষক তা তুলতে পেরেছেন।সোনালী ব্যাংকের বেড়া শাখার ব্যবস্থাপক সঞ্জীব কুমার ঘোষ বলেন, ‘বেতন-সংক্রান্ত কাগজপত্র বেলা পৌনে তিনটায় ব্যাংকে এসেছে। এরপর যেসব শিক্ষক বেতন নিতে এসেছেন, লেনদেনের নির্ধারিত সময় পার হওয়া সত্ত্বেও তাঁদের আমরা বেতন দিয়েছি।’উপজেলায় বেসরকারি ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি কলেজ ও ছয়টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘প্রতিবার ঈদের আগে বেতন পাওয়া নিয়ে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়।’