বেড়ায় আগুনে পুড়ে গেছে ২০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার পুরানমাশুমদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে পুরানমাশুমদিয়া গ্রামের হাকিম খানের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হাকিম খান, তাঁর প্রতিবেশী সামাদ শেখ, আবুল কালাম খান, গণি খান, সবুজ খান, আমিন উদ্দিন, রজব শেখেরসহ নয়জনের ২০টি ঘর পুড়ে যায়। এক ঘণ্টা পর বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক বলেন, ‘ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।’বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘স্থানটি অনেক দূরে হওয়ায় আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ২০টি ঘর পুড়ে যায়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’