প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। গত রোববার পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে পাবনার বেড়া উপজেলার আমিনপুর ও চরপাড়া খানপুর এলাকার ওই দুই ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউর রহমান ও পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ছায়েফউল্লা তালুকদারের নেতৃত্বে আল মদিনা ব্রিকস ও খান ব্রিকসের চিমনি ভেঙে ফেলা হয়। ইটভাটার আগুন দমকল বাহিনী দিয়ে নিভিয়ে ফেলা হয়। এ ছাড়া কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।