বেড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় ডাকাতির অভিযোগে পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে পৌর এলাকার পায়না মহল্লায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী ডাকাত দলের সদস্য সন্দেহে পাঁচ তরুণকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার ময়েন, চকপাড়া মহল্লার শামীম, সাদ্দাম, মিঠুন ও আমিজ। এ ঘটনায় বেড়া থানায় মামলা হয়েছে।