বেড়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় গতকাল বৃহস্পতিবার জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১০-১২টি গরু লুট ও অন্তত ২০টি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানান, বাঙাবাড়িয়া গ্রামে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গতকাল সকালে হাতিগাড়া গ্রামের মাহমুদ ও বাঙাবাড়িয়া গ্রামের তালেব ফকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। চাকলা গ্রামের কয়েকজন বিষয়টি মীমাংসা করতে আসেন। এ সময় বাঙাবাড়িয়া ও সানিলা গ্রামের লোকজনের সঙ্গে চাকলা গ্রামের লোকজনের সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে ফারুক হোসেন, তালেব ফকির, আবদুস সালাম, রাসেল, রাজা, ইসরাফিলসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা