বেড়ায় দুটি দুধ সংগ্রহ কেন্দ্রকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদা-লত বুধবার পাবনার বেড়া উপজেলার দুটি দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিন। আদালত প্রথমে নাকালিয়ায় অবস্থিত আকিজ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের সংগ্রহ কেন্দ্রে অভিযান চালান। সেখানে ফিটনেস সনদ ও রসায়নবিদ না থাকায় সংগ্রহকেন্দ্রটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরে পেঁচাকোলায় প্রাণ ডেইরির দুধ সংগ্রহ কেন্দ্রের এক প্রতিনিধির শীতলীকরণ কেন্দ্রে অভিযান চালানো হয়। এই কেন্দ্রেও ফিটনেস সনদ ও রসায়নবিদ ছিল না। এ ছাড়া সেখানে অনুমতিপত্রবিহীন নানা রাসায়নিক পদার্থ পান আদালত। এসব কারণে ওই সংগ্রহ কেন্দ্রটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্য সংগ্রহকেন্দ্রগুলোর তত্ত্বাবধায়কেরা সেগুলো তালাবদ্ধ করে পালিয়ে যান। অভিযানের সময় ইউএনও ছাড়াও বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, বেড়া হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক আবদুস সালাম ও বেড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।