বেড়ায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় গতকাল শুক্রবার সকালে হুরাসাগর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উপজেলার কৈটোলা গ্রামে যমুনা নদী থেকে বৃহস্পতিবার সকালে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বেড়া থানা সূত্রে জানা যায়, গতকাল সকালে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় হুরাসাগর নদে লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বুধবার রাতে উপজেলার কৈটোলা গ্রামের আসাদুল সরদার (৩০) নামের এক শ্রমিক স্ত্রী ও ২৮ দিনের শিশুকন্যাকে নিয়ে শ্বশুরবাড়িতে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ বাড়ির পাশে যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।