বেড়ায় দুর্নীতিবিষয়ক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বেড়া বিপিন বিহারী উচ্চবিদ্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আলাউদ্দিন। বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল বায়েছ মিয়া, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবু বকর মিঞা, সচিব এম এ মতিন প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। দুর্নীতি প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে ‘সততা সংঘ’। মতবিনিময় সভায় অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের সবাই ওই সংঘের সদস্য।