বেড়ায় পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামের আবদুর রহমানের পুকুরে শত্রুতার জেরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি বেড়া থানায় গতকাল শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আবদুর রহমান অভিযোগ করেন, তিনি তাঁর পুকুরটি সাঁথিয়া উপজেলার আতরশোভা গ্রামের ইয়াকুবের কাছে এক বছরের জন্য ইজারা দিয়েছিলেন। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিজেই পুকুরে মাছ ছাড়েন। এতে ইজারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কেউ পুকুরে বিষ দিয়েছে। এতে শুক্রবার থেকে গতকাল পর্যন্ত পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে আবদুর রহমানের পুকুরে কে বা কারা বিষ দিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি।’