বেড়ায় প্রতিপক্ষের হামলায় আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার আল-আমিন (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। তাঁর বাড়ি পাবনার বেড়া পৌর এলাকার চরপাড়ায়।পুলিশ ও স্বজনেরা জানান, গত ১৮ এপ্রিল বেলা ১১টার দিকে আল-আমিনকে তাঁর প্রতিবেশী মহিদুলসহ কয়েকজন মারধর করেন। এতে গুরুতর আহত হলে প্রথমে তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হামলার ঘটনায় মহিদুলসহ আটজনকে অভিযুক্ত করে বেড়া থানায় মামলা করা হয়েছে। আল-আমিন মারা যাওয়ায় এটি এখন হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে।’