বেড়ায় বাসচাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশাকে চাপা দিলে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উপজেলার কাশীনাথপুর মোড়ে গতকাল বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আমিনপুর থানাধীন সৈয়দপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) ও খাস আমিনপুর গ্রামের আক্তার হোসেন (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি কাশীনাথপুর মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আব্দুর রাজ্জাক মারা যান। হাসপাতালে নেওয়ার পর আক্তার হোসেনের মৃত্যু হয়।