বেড়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় গত রোববার রাতে বাবা ও ভাইয়ের সামনে ফরিদুজ্জামান আনিস (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। একই রাতে রাজশাহী মহানগরে স্কুলছাত্রের এবং নওগাঁর রানীনগরে গৃহবধূর লাশ উদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল সোমবার গাইবান্ধার গোবিন্দগগঞ্জে ঝুলন্ত অবস্থায় আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে৷ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বেড়া (পাবনা): উপজেলার চাকলা ইউনিয়নের কুশিয়ারা গ্রামের ফরিদুজ্জামান আনিসের সঙ্গে পাশের বাগজান গ্রামের নুরুজ্জামানের (৪০) দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য ফরিদুজ্জামান তাঁর বাবা বাহাদুর আলী ও ভাই আরিফকে নিয়ে রোববার রাতে মোটরসাইকেলে করে চেয়ারম্যানের বাড়ি যাচ্ছিলেন৷ পথে রাত সাড়ে ১১টার দিকে খাকছাড়া গ্রামের ভাঙা সেতুর কাছে নুরুজ্জামানের নেতৃত্বে পাঁচ-ছয়জন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ফরিদুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। হামলায় বাহাদুর আলী (৬৫) ও আরিফ (২৯) গুরুতর আহত হন।
রাজশাহী: রোববার বিকেলে রনি ইসলাম (১৩) বাড়িতে একাই ছিল। মা রেজিয়া খাতুন উপশহর এলাকার একটি বাসাবাড়িতে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে দেখেন গলায় শািড় জড়ানো অবস্থায় রনির মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। সে নগরের টিকাপাড়া ইউসেপ স্কুলের ষষ্ঠ শ্রেিণর ছাত্র ছিল। সে নগরের মেহেরচন্ডীর জামালপুর কড়াইতলার আহমেদ হোসেনের ছেলে৷
আদমদীঘি (বগুড়া): নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের প্রদীপ দেবনাথের সঙ্গে সাত বছর আগে একই উপজেলার শিয়ালা গ্রামের তৃপ্তি রানীর (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রদীপ শ্বশুর বাড়ি থেকে দুই লাখ টাকা দাবি করেন৷ এই টাকা না দেওয়ায় প্রায়ই তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু দিন আগে তৃপ্তি তাঁর বাবার বাড়ি চলে যান। পরে কৌশলে শনিবার তৃপ্তিকে স্বামীর বাড়ি ফিরিয়ে আনা হয়৷ পরদিন সন্ধ্যায় গ্রামবাসী তাঁর লাশ দেখে পুলিশকে খবর দেয়৷
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের লোকজন গতকাল সকাল নয়টার দিকে কাঁঠালগাছে সোনা বানুর (৩৫) ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। সোনা বানু ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।