বেড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের বেড়া বাসস্ট্যান্ডের কাছে বাসচাপায় গত রোববার সন্ধ্যায় আবদুল মোমিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মোমিন বেড়া পৌর এলাকার বাঙ্গাবাড়িয়া মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে মোমিন করমজা বাজার থেকে বাইসাইকেলে করে শ্বশুরবাড়ি দত্তকান্দি যাচ্ছিলেন। তিনি বেড়া বাসস্ট্যান্ডের কাছে মহাসড়কের ইছামতী সেতু এলাকায় পৌঁছালে মিল্টন পরিবহন নামের একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।