বেড়িবাঁধ পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওই বেড়িবাঁধের দশানী, এখলাছপুর ও মোহনপুর এলাকার ২৫-৩০টি স্থান পরিদর্শন করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, মেঘনা ও ধনাগোদা নদীতে বন্যার পানি বেড়ে যাওয়ায় পানির চাপে সম্প্রতি ওই বেড়িবাঁধের দশানী, এখলাছপুর ও মোহনপুর এলাকার বেশ কিছু অংশে পাথরের ব্লক ধসে গেছে। বেড়িবাঁধের ভাঙন এড়াতে এসব স্থানে আপাতত বালুর জিও ব্যাগ ফেলা হয়েছে। ভাঙন রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পাউবোকে নির্দেশ দিয়েছেন ত্রাণমন্ত্রী।