বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে  দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়ি কাউনিয়া লঞ্চঘাট এলাকায় জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়ি কাউনিয়া ও শ্রীপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।
গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে কপোতাক্ষ নদের প্রতাপনগর ইউনিয়নের কুড়ি কাউনিয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে বিলীন হয়ে যায়।
প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, পাউবোর গাফিলতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার জানানো সত্ত্বেও পাউবো ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এখনই বাঁধটি সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আশাশুনি পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন বলেন, তিনি ও নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে বাঁধ সংস্কারের কাজ শুরু করতে পারবেন বলে আশা করছেন।