বেড়িবাঁধ রক্ষার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলাদুর্গত পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি একতা যুব সংঘ, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের নেতারা সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের কাছে এই স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক দেবব্রত মণ্ডল, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক আল-ইমরান, বারসিকের কর্মকর্তা মফিজুর রহমান ও রামকৃষ্ণ জোয়ারদার। এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।