বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের বেড়িবাঁধ ও সড়ক সংস্কারের দাবিতে চট্টগ্রামস্থ শাহ পরীর দ্বীপ ছাত্রসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল বুধবার নগরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাহ পরীর দ্বীপ অরক্ষিত অবস্থায় আছে। বেড়িবাঁধ ভেঙে গেছে। বিলীন হয়ে গেছে রাস্তাঘাট। দিন দিন সমুদ্রগর্ভে যাচ্ছে বাড়িঘর। এ অবস্থায় এখানকার ৫০ হাজার মানুষ জীবনশঙ্কায় ভুগছে। বক্তারা অবিলম্বে বাঁধ সংস্কারের দাবি জানান।