বৈকালিক সেবা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর এবার পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ শনিবার এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক সেবা শুরুর পর দেশে প্রথমবার উপজেলা পর্যায়ে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের উদ্যোগে ২০১৫ সালের ২৬ মার্চ মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীকালে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই কার্যক্রম চালু হয়। সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, ওই দিন মন্ত্রী প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।