বৈজ্ঞানিক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার কিডনি ও মূত্রতন্ত্রের সর্বাধুনিক চিকিৎসাসেবা শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও রংপুর মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের যৌথ আয়োজনে এই সেমিনারে আলোচনা করেন ঢাকা থেকে আগত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক হারুন-অর রশিদ ও মামুন মোস্তাফিজ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান মোবাশ্বের আলম। নিজস্ব প্রতিবেদক, রংপুর|