প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় দাঁতের চিকিৎসা ও শিক্ষার ওপর একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরের উদয় ডেন্টাল কলেজ এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ওবাইদুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন উদয়ন ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ বহির্বিভাগ, ডেন্টাল ইউনিট ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক ও ডেন্টাল সার্জনরা। এ ছাড়াও রাজশাহী মহানগরের শতাধিক ডেন্টাল সার্জন এ সেমিনারে অংশ নেন।