বৈজ্ঞানিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের সহযোগিতায় হেপাটাইটিস বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের উপশহর এলাকার সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি হাকিম নুরুল হকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. এমদাদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো. মুহিবুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন এস এম লুৎফুর রহমান, জাকি ইব্রাহিম ও আবদুর রহিম।