বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে নদী রক্ষা আন্দোলন কমিটির সঙ্গে উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। চাঁচকৈড় বাজারের উপজেলা চালকল মালিক সমিতির কার্যালয়ে গত রোববার রাতে এ বৈঠক হয়। ৫ অক্টোবর গুরুদাসপুর থেকে চারঘাট অভিমুখে নৌকা মার্চ সফল করতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার এতে সভাপতিত্ব করেন। আয়োজক কমিটি বলেন, পদ্মার উৎসমুখ রাজশাহীর চারঘাটে একটি অপরিকল্পিত জলকপাট নির্মাণের কারণে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদী মরতে বসেছে। এ কারণে ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। তাই নদী বাঁচাতে সচেতনতামূলক নৌকা মার্চ সফল করতে ব্যবসায়ী সংগঠনগুলো একমত হয়েছে।