বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ৭ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন বালাপাড়া বিওপির কাছে সীমান্ত পিলার এলাকায় গতকাল দুপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার ও মাদক কারখানা বন্ধের জন্য বিএসএফের কাছে আহ্বান জানানো হয়। বিজিবির পক্ষে রংপুর বিজিবির সেক্টর কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং বিএসএফের শিলিগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার (অব.) অখিল ডিক্সিট নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।