প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার সিভিল সার্জনের কার্যালয়ের মিলনায়তনে গতকাল সোমবার ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: সর্বস্তরের অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের জেলা কার্যালয় ও বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার। সিভিল সার্জন এস জেড আতিকের সভাপতিত্বে এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা