বৈঠকের তদন্ত প্রক্রিয়া নির্ধারণ হবে রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তা-কর্মচারীর বৈঠকের বিষয়টি কোন প্রক্রিয়ায় তদন্ত করা হবে, তা রোববার ঠিক করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মোবাইলে প্রথম আলোকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই বিষয়টি তদন্ত করা হবে।

এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব সরকারি কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, আইন তার আপন গতিতে চলবে।

গতকাল বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। অবশ্য বিএনপি এ বৈঠকের খবর অস্বীকার করেছে।