বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের ব্যবহূত একটি ট্রাক আটক করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. শাহাব উদ্দিন (২১), সাজিদ মিয়া (২৮), রাকিবুল হাসান (১৯), মোস্তফা মিয়া (৩৫), মো. আবদুর রহিম (৩০), মনিরুল ইসলাম (২১), মো. মিলন মিয়া (২৮), রাসেল শেখ (২১), জুয়েল মিয়া (২১), হাবিবুর রহমান (২১), মো. একরামুল (২৭) ও শরিফুল হক (৩৫)।তাঁদের বাড়ি ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী ও সুনামগঞ্জ জেলায়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ওই দলের তিনজনকে গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার মাজডিহি গ্রামে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।