বৈদ্যুতিক ট্রেন চালু পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে: রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েতে বৈদ্যুতিক ট্রেন চালু করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। জাতীয় সংসদে গতকাল শনিবার জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলাম ও সরকারি দলের মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, রেলওয়েতে বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন লাইন চালুর সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভবিষ্যৎ চাহিদার বিবেচনায় রেলওয়ের মাধ্যমে মাছ, মাংস, শাকসবজি পরিবহনের জন্য রেফ্রিজারেটর বগি কেনার বিষয়টি বিবেচনা করা হবে বলেও রেলমন্ত্রী জানান।