প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক তারে জড়িয়ে তারেক রহমান (১১) নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশুটি গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ির আমজাদ হোসেনের ছেলে ও ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় তারেক খেলার ছলে একটি ভবনের তৃতীয় তলায় ওঠে। সেখানে ১১ হাজার কেভির বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কাছে একটি রড স্পর্শ করতেই বিদ্যুৎ ঝলকানির সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।