বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি ঠেকাতে লিচু ও সুপারিবাগান তার দিয়ে বিদ্যুতায়িত করা ছিল। আর সেই তারে জড়িয়ে রংপুর নগরের ৩৩ নম্বর ওয়ার্ডের জোড় ইন্দ্রা এলাকায় সোহেল রানা (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জোড় ইন্দ্রা এলাকার জ্যোতিষ চন্দ্র নামের এক ব্যক্তি তাঁর বাড়ির পাশে লিচু ও সুপারিবাগানে চুরি ঠেকাতে বাগানের চারদিকে তার দিয়ে ঘিরে বিদ্যুতায়িত করে রাখেন। বেলা তিনটার দিকে ওই বাগানের পাশের জমিতে কৃষিকাজ করার সময় সোহেল হঠাৎ তারে জড়িয়ে যান। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ মৃত্যুর ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনার পর থেকে বাগানের মালিক পলাতক রয়েছেন।